মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে ক্লাবে সংগঠনের সাবেক সভাপতি ফখরুদ্দিন মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি আমিনুল হক আমিন এবং সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সকল প্রয়াত সদস্যদের স্মরণে ও অসুস্থ্য সদস্যদের সুস্থতা কামনায় এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সালাউদ্দিন শিপনের ও সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিনের সঞ্চালনায় শোক সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সহ সভাপতি আবুল কাশেম, দিলীপ বণিক, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রেজাউল করিম নোমান, শহীদ উল্লাহ, সাবেক কার্যকরী পরিষদ সদস্য আব্দুর রহিম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন, মহিউদ্দিন কিরণ, সহ-সভাপতি মোশারফ হোসেন, আশিস দাশ, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, কোষাধক্ষ্য গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুমন, সাহিত্য সম্পাদক রাজিব কৃষ্ণ জীবন, অফিস সম্পাদক মঞ্জুরুল কাদের মিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, সামাজিক সম্পাদক মাইন উদ্দিন, ক্রীড়া সম্পাদক জাহেদুল আলম, কার্যকরী পরিষদ সদস্য তানভীর হোসেন,কার্যকরী পরিষদ সদস্য রিপন দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।



