মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের দিনব্যাপী নানাবিধ কর্মসূচী

প্রকাশিত :

spot_img

 

লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের উদ্যোগে ত্রাণ বিতরণ, হাফেজ ছাত্রদের অভিভাবক সম্মাননা, কিরাত প্রতিযোগিতা, জামা, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল ইসলামপুরস্থ লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাইয়ের স্থায়ী প্রকল্প ইসলামপুর মোহাম্মদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও শিশু পরিবারে লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী উক্ত কার্যক্রমসমূহ সম্পন্ন হয়।
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ক্লিফটন গ্রুফের পরিচালক ও ক্লাবের সভাপতি লায়ন মিনহাজ উদ্দিন চৌধুরী।

লায়ন জেলা জোন চেয়ারপার্সন ও ক্লাব ডিরেক্টর এবং হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপার্সন লায়ন তাহের আহমদ, অপকার নির্বাহি পরিচালক মো. আলমগীর, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লায়ন মঈন উদ্দিন, লায়ন মোস্তফা চৌধুরী। এতে আরো বক্তব্য প্রদান করেন ভূমিদাতা ইকবাল হোসেন, লায়ন এডভোকেট সরওয়ার লাভলু, ট্রেজারার লায়ন ওয়াহেদ উল্লাহ, লায়ন ফেরদৌস কবির মিশু, লায়ন রাখাল চন্দ্র নাথ, লায়ন রফিউজ্জামান, লায়ন জামাল উদ্দিন, লায়ন এস এম রাশেদ, লায়ন জহির উদ্দিন, লায়ন কামরুল আলম, লায়ন তৌসিফ ইমরোজ সিহান, লায়ন নূর নবী পাটোয়ারী, লায়ন কামরুল ইসলাম, নিজাম আহমেদ, লিও ডিস্ট্রিক রিজিয়ন ডিরেক্টর লিও শওকত হোসেন, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সভাপতি লিও তোফাজ্জল হোসেন শাকিল।
এসময় লায়ন্স ক্লাবের পরিচালিত হেফজ বিভাগের ১২ ছাত্রের মাসিক সম্পূর্ণ খরচ বহণকারী ১২ জন লায়ন অভিভাবককে সম্মাননা জানানো হয় এবং কিরাত, গজল, হাদিস, কালিমা, মাসালাহ, আসমাউল হোসনা ও দোয়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও ১৩০ জন শিক্ষার্থীকে ৪ সেট করে জামা ও মাস্ক প্রদান করা হয়। পরবর্তীতে ২৫ টি পরিবারের জন্য লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রসার উদ্যোক্তা শহীদুল ইসলাম, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সেক্রেটারী লিও আসিফুল ইসলাম, জয়েন ট্রেজারার লিও আজিম উদ্দিন, লিও আবু সাইদ, লিও জাহিন, লিও আইনুল, লিও মিনহাজ শাকিল, লিও আলাউদ্দিন, লিও রাহাত, লিও মেহেদী হাসান, মিনহাজ উদ্দিন, সোহেল, মিলন, সরোয়ার রাব্বী, আওসাফ বিন আশরাফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষকমণ্ডলী।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের অক্টোবর সার্ভিস একটিভিটি হিসেবে বিনামূল্যে ডিটিই ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ, তাল গাছের চারা রোপন, মাস্ক বিতরণসহ নানাবিধ কর্মসূচী চলমান রয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...