শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী পেয়ে খুশি অসহায় ১ হাজার পরিবার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
নুরজাহান, আলেয়া, নাছিমা একই গ্রামের বাসিন্দা। অনেক কষ্টে চলে তাদের সংসার। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে রমজান মাসে অবস্থা আরও নাজুক। খেয়ে বা আধপেটা খেয়ে দিন চলছে তাদের। এমন করুণ পরিস্থিতিতে দ্বিতীয় রমজানে ইফতারি পেয়ে খুশি তারা।

শনিবার (২৫ মার্চ) মিরসরাইয়ে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতারে পেয়েছেন ১ হাজার অসহায় পরিবার। এম রিদোয়ান কবিরের স্মৃতিতে প্রতিবছরের মত এবারও দেওয়া হয়েছে এই সহায়তা। ইফতারের মধ্যে ছিলো, ছোলা, মুড়ি, ছেঁড়া, চিনি, সয়াবিন তেল।

ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাবের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নী, ছোট ভাই মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

মরহুমের ছোট ভাই মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৯৯০ সাল থেকে আমার বড় ভাই মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব এলাকার দরিদ্র মানুষের পাশে ছিলেন। তখন থেকে এলাকার মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করতো। ২০০৯ সালের ২৪ আগস্ট ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। উনার এ কাজটি আমরা অব্যাহত রেখেছি। রমজানে ইফতার সামগ্রী, ঈদ উপহার, গরিব মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা ও আর্থিক অবস্থা অস্বচ্ছল পরিবারদের মাঝে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সহযোগিতা করে আসছি।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৪ আগস্ট (দ্বিতীয় রমজান) ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বুডিচং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির প্রকাশ মিয়া সাব। সে থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এলাকায়, খেলাধুলা, অসহায়, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিরতণ করে আসছে। রিদোয়ান কবির জীবদ্দশায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও উপজেলাব্যাপী ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদান রেখে গেছেন। যা আজও মানুষের মাঝে স্মৃতি হয়ে আছে।

 

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...