রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগ ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৭’শ অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস ও চলমান লকডাউনের বিষয়টি বিবেচনায় রেখে কোন আনুষ্ঠানিকতা ছাড়া স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি, মুড়ি ২ কেজি, চিরা ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার। বৃহস্পতিবার সকালে মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাবের ছোট ভাই মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন ও মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, ২০০৯ সালের ২ রমজান (২৪ আগষ্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব। পরবর্তীতে তাঁর স্মৃতি রক্ষার্তে পরিবারের পক্ষ থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়। প্রত্যেক বছর মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাবের মৃত্যুবার্ষিকীতে ট্রাস্টের উদ্যোগে অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মসূচী পালন করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...