সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে এসএসসি ২০০৪ ব্যাচের বন্ধু পরিচিতি ও আড্ডা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
এসো মিলি প্রাণের বন্ধনে এই শ্লোগানে এসএসসি ২০০৪ ব্যাচ মিরসরাই উপজেলার বন্ধু পরিচিতি ও আড্ডা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরসরাই প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত বন্ধু পরিচিতি ও আড্ডা অনুষ্ঠান আবুরহাট উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সাংবাদিক এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রতিনিধি শিক্ষক শেখ ফরিদের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে অংশ নেয় পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নিয়াজ মোরশেদ, মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয় প্রতিনিধি ইফতেখার হোসেন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সরোয়ার উদ্দিন, মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নুর উদ্দিন রুমন, আরিফ হোসেন, জেবি উচ্চ বিদ্যালয় প্রতিনিধি বাবলু দে, ঝুলনপোল বেনী মাধব উচ্চ বিদ্যালয় প্রতিনিধি কাওছার হোসেন, শাখাওয়াত হোসেন, জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নোভেল ভৌমিক, হাইতকান্দি উচ্চ বিদ্যালয় প্রতিনিধি আফজালুল হক, মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মিজানুর রহমান, আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নুরুল মোস্তফা, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, শিমুল নাথ, নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল ফারুক আজাদ, মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নুরের ছালাম, তানভীর করিম চৌধুরী, মোহাম্মদ হাসান, শাহাদাত হোসেন, মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সাইদুল হাসান, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসেন আরাফাত।
বন্ধু পরিচিতি ও আড্ডা অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক এম আনোয়ার হোসেন জানান, মিরসরাই উপজেলার ৪৫ টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২০০৪ ব্যাচের সকলকে একই ছাতার নিচে আনার জন্য বন্ধু পরিচিতি ও আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি ২০০৪ ব্যাচের শীঘ্রই একটি মিলনমেলার আয়োজন কিভাবে করা যায় সেই বিষয়ে সকল বন্ধুরা ঐক্যমত পোষণ করেন।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...