মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে সৃজন যুব সংঘের ৫ম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘের ৫ম বর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নিজামপুর কলেজ বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাঈমুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সায়েমের কোরআন তেলাওয়াত এবং শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক তাপস নাথের গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চট্টগ্রাম হিল ভিউ’র ডিরেক্টর ওমর ফারুক, মিরসরাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি আকবর হোসেন, স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা, সৃজন যুব সংঘের আজীবন সদস্য সাফায়েত মেহেদী, সমাজকল্যাণ সম্পাদক আশিকুন্নবী শাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নোমান প্রমুখ। এসময় ৮ জনকে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা জানানো হয়। তারা হলেন সমাজসেবায় মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, সংগঠনের উপদেষ্টা হিসেবে এম আনোয়ার হোসেন, পৃষ্ঠপোষক হিসেবে তৌহিদ উদ দৌজা, একরামুল হক, মোহাম্মদ নবী, ওয়াসিম একরাম, লোকমান আনছারী, মোহাম্মদ মামুন।

বর্ষপূতি উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা, মিরসরাই উপজেলার জরুরী মোবাইল নাম্বারের পেস্টুন উন্মোচন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...