শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা, খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফসল, ঘরবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি ও তারের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে বুধবার সকাল ৮টা থেকে এ রিপোর্ট লেখার সময় বিকাল ৫টা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো। ঝড়ো হাওয়ায় কয়েকটি ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। উপড়ে পড়েছে বড় বড় গাছ। বোরো ধান, ভুট্টা, সূর্যমুখী ফুল, আম ও ইট ভাটার কাঁচা ইটের ক্ষতি হয়েছে।
এদিকে বজ্রপাতে আতঙ্কিত হয়ে উপজেলার বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী হোসেন সওদাগর প্রকাশ কসাই হোসেন মৃত্যুবরণ করেছেন। নিহতের নাতি খান মো. মোস্তফা বলেন, সকালে বজ্রপাতের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার দাদা কসাই হোসেন ইন্তেকাল করেন।
জানা গেছে, কাল বৈশাখী ঝড়ে মিরসরাই সদর ইউনিয়ন, দূর্গাপুর, ওয়াহেদপুর, কাটাছরা ইউনিয়ন সহ কয়েকটি জায়গায় ব্যাপকভাবে গাছপালা উল্টে গেছে। অনেক বাড়িতে ঘর ভেঙ্গে পড়েছে। এছাড়া উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন গ্রামে গাছপালা ভেঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী সাইফুল আহমেদ বলেন, কাল বৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় তারের উপর বড় বড় গাছ পড়েছে। প্রায় ১০টি খুঁটি ভেঙ্গে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ভেঙ্গে যাওয়া খুঁটি পরিবর্তন গাছ সরিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করতে সময় লাগবে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, হটাৎ কালবৈশাখী ঝড়ে প্রায় একশ হেক্টর বোরো ধান জমিনে শুয়ে গেছে। কিছু কিছু জায়গায় পানি জমে গেছে। তবে বৃষ্টি আর না হলে তেমন ক্ষতি হবে না। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকলে ধানের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। এছাড়া ভুট্টা, সূর্যমুখী ফুল ও আমের ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান বলেন, সকালের দিকে কালবৈশাখী ঝড়ে মিরসরাইয়ে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গেছে, বিদ্যুতের খুঁটিও উপড়ে গেছে। কিছু কিছু স্থানে বিদ্যুৎ নেই। এগুলো সংস্কার করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত দুইটি জায়গা থেকে ঝড়ে ঘর ভেঙে পড়ার খবর পেয়েছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...