শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠনের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠনের উদ্যোগে ৪০ জন কৃষকের মাঝে ১টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) মিরসরাই ষ্টেশন এলাকায় পাওয়ার টিলার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠনের উদ্যোক্তা চট্টগ্রাম সিটি কলেজের প্রভাষক সালাহ উদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং মোঃ নূর নবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও ৯নং মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমরান উদ্দীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহা, সাংবাদিক রাজিব মজুমদার, ইউনিয়ন কৃষি বিট কর্মকর্তা শামসুল আলম, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুল হক হকন।
সংগঠনের উদ্যোক্তা প্রভাষক সালাহ উদ্দিন সোহেল বলেন, কৃষকরা হলো দেশের প্রাণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, দেশের এক ইঞ্চি জমিও অনবাদি রাখা যাবেনা। তারই নীরিখে জমির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদনের খরচ কমিয়ে কৃষকদের লাভের পরিমাণ বাড়ানোসহ সমন্বিত চাষাবাদের লক্ষ্যে এই সংগঠনের শুভ সূচনা।
এ ব্যাপারে মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান উদ্দীন জানান, কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠনের সূচনালগ্নে নিজেদের অর্থায়নে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এই সংগঠনের উদ্যোগে পর্যায়ক্রমে পাম্প মেশিন ও হার্ভেস্টার মেশিন ক্রয় করলে এই এলাকার কৃষকদের উৎপাদন খরচ কমে লাভের পরিমাণ বাড়বে। এতে করে প্রান্তিক কৃষকরা উৎসাহিত হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...