শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে হৃষ্ট পুষ্টকরণ খামারিদের মাঝে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কোরবানী উপলক্ষে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় খামারীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, মহামারী করোনা ভাইরাসের মধ্যেও সপ্তাহের প্রতিদিন আমরা খামারীদের জরুরী সেবা দিয়ে আসছি। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খামারীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আসন্ন কোরবানী উপলক্ষে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় ৫০ জন হৃষ্ট-পুষ্টকরণ খামারিদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এছাড়া উক্ত খামারিদের মাঝে ২০০ প্যাকেট কৃমির ওষুধ, ১০০ প্যাকেট ভিটামিক পাউডার, ৫০টি হেলথ কার্ড ও ৫০টি প্রশিক্ষণ ম্যানুয়েল প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রশিক্ষণে খামারিদরে গরু হৃষ্ট-পুষ্টকরণের আধুনিক প্রযুক্তি যেমন ইউ.এম.এস ঘাসের সাইলজ ব্যবহার, উন্নত জাতের ঘাষ এবং দানাদার খাদ্যের পরিমাণ বিষয়ে অবহিত করা হয়। এছাড়া হৃষ্ট-পুষ্টকরণে খামারিদের প্রত্যেকটিকে গরুকে বাদলা, তড়কা, ক্ষুরারোগ ও গলাফুলা রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...