রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত স্কুল শিক্ষকের চিকিৎসার্থে এগিয়ে এলেন শিক্ষা অফিস

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষকের চিকিৎসার্থে এগিয়ে এসেছেন উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা শিক্ষা অফিসে ক্যান্সার আক্রান্ত পূর্ব খৈয়াছড়া এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জাহান বেগমের হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী। উল্লেখ্য, স্কুল শিক্ষক কামরুজ্জাহান বেগম গত এক বছর পূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১৫ এপ্রিল উপজেলার ধুম ইউনিয়নে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ বিদ্রিস আলমের পরিবারকে এক লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী জানান, করোনাকালীন সময়ে শিক্ষা অফিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। দাপ্তরিক কাজের পাশাপাশি এসময়ে মৃত্যুবরণ করা, অসুস্থ শিক্ষক ও কর্মচারিদের পাশে দাঁড়াচ্ছে শিক্ষা অফিস ও শিক্ষকরা। এজন্য আমি উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...