রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের মান্দারবাড়িয়া মাদ্রাসার সভাপতি হলেন শামসুল আলম দিদার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মেয়েদের ইসলামী শিক্ষা অর্জনের প্রতিষ্ঠান মান্দার বাড়িয়া শাহ্ ওলিয়া বালিকা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হলেন সমাজ সেবক ও মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম দিদার।
আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি ম-লীর সদস্য মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষক, অবিভাবক, পুরাতন পরিচালনা কমিটি, আলেম-ওলামা ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে নাম পাঠানোর পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, ১৮ এপ্রিল তাকে সভাপতি করে মাদ্রাসা পরিচালনা পর্ষদের এডহক কমিটির অনুমোদন দিয়ে এক প্রজ্ঞাপণ জারি করেছে।
কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব মাদ্রাসার সুপার, সাধারণ শিক্ষক সদস্য মো.রেজাউল করিম ও অভিভাবক সদস্য মো. রবিউল হোসেন।
উল্লেখ্য, মাদ্রাসাটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এলাকার মেয়েদের ইসলামী শিক্ষা অর্জনের প্রয়োজনে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অত্র এলাকার বিশিষ্ট আলেম মাওলানা আমির হোসেন সিদ্দিকীর অক্লান্ত পরিশ্রমে এবং বাংলাদেশ তথা উপমহাদেশের বিশিষ্ট ওলীয়ে কামেল কুতুবুল আকতাব হযরত মাওলানা ওলী আহমদ নিজামপুরী (রহ.) এর নামে এবং অত্র মান্দার বাড়ীয়া গ্রামের সাথে সর্ম্পক রেখে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটি প্রথমত এবতেদায়ী পঞ্চম শ্রেনী পর্যন্ত শিক্ষার কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে দাখিল দশম শ্রেনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করে। অতঃপর ১৯৯৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি লাভ করে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...