শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে খান কল্যান ট্রাস্টের উদ্যােগে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে খান কল্যান ট্রাস্টের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ১১’শ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খান কমিউনিটি সেন্টারে ফখরুল ইসলাম খান (সিআইপি) এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হিঙ্গুলী ইউনিয়ন কমান্ডার একেএম সামছুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমান্ডার আবদুল মোতালেব ভূঁইয়া, এস.এম কামাল পাশা, এম.ডি এম কামাল উদ্দিন, নজরুল ইসলাম বাচ্চু, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, খান কল্যাণ ট্রাস্টের ধর্মীয় উপদেষ্টা মাওলানা শহীদুল ইসলাম, উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু, ব্যবস্থাপক দীন মোহাম্মদ, জিয়াউর রহমান, আমজাদ হোসেন নোমান। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডার ও মাদরাসা শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
খান কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপক দীন মোহাম্মদ বলেন, ট্রাস্টের উদ্যোগে চলতি বছর প্রায় ২৫ হাজার কম্বল বিতরণ করা হবে। ইতমধ্যে বিভিন্ন মাদরাসা, এতিমখান, বীর মুক্তিযোদ্ধা ও অসহায় ব্যক্তিদের মাঝে ১১ হাজার কম্বর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকীগুলোও বিতরণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...