শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি নগদ টাকা স্বর্ণালংকার লুট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে একটি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের হাছান আলী মিয়া বাড়ির সুফিয়া মঞ্জিলের প্রবাসী টিপুর ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ ২ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। খবর পেয়ে রাত ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম।

প্রবাসী টিপুর স্ত্রী ফারজানা আক্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে আমার শাশুড়িসহ পাশর্^বর্তি এক আত্মীয়ের বাড়িতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না। আত্মীয়ের বাড়ি থেকে রাত সাড়ে ৮ টার দিকে বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় গচ্ছিত ২ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নেই। ঘরের সিঁড়ির উপরে টিন কেটে ঘরে প্রবেশ করে তাঁরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙ্গে তছনছ করে সব ফেলে দেয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোন মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...