শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গাড়ি চাপায় দুই হরিণের মৃত্যু

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
খাদ্য ও মিঠা পানির সংকটে উপকূলীয় বন থেকে লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ। ফলে প্রায় গড়ছে দুর্ঘটনা। সর্বশেষ বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের ওপর গাড়ি চাপায় স্পৃষ্ট দুটি মৃত হরিণ উদ্ধার করা হয়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পণ্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ি চাপায় হরিণ দু’টির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৪মার্চ) দুপুরে হরিণ দু’টি উদ্ধার করে মাটিচাপা দেন বন বিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাজের জন্য উপকূলীয় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। যার দুই তৃতীয়াংশ বন ইতমধ্যে কেটে ফেলা হয়েছে। যেখানে প্রায় ১৫’শ মায়া হরিণ রয়েছে। বনভূমি ধ্বংস হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে হরিণগুলো। এছাড়া খাদ্য ও মিঠা পানির সংকট থাকায় হরিণগুলো বনাঞ্চল ছেলে প্রায় লোকালয়ে এসে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, উপকূলীয় প্রায় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন বেজা অধিগ্রহণ করে ফেলেছে। যার দুই তৃতীয়াংশ ইতমধ্যে কেটে ফেলা হয়েছে। বেড়িবাঁধের সড়কটি দিয়ে অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজে ব্যবহৃত গাড়ি যাতায়াত করে। ওই গাড়ীগুলোর চাপায় স্পৃষ্ট হয়ে হরিণ দু’টি মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে স্ত্রী হরিণ দু’টি উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হরিণ দুটি উদ্ধারের পর মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, খাবার ও মিষ্টিপানির জন্য রাতে বন থেকে লোকালয়ে যাওয়া বা আসার পথে দুর্ঘটনাটি ঘটতে পারে। মারা যাওয়া (স্ত্রী) হরিণ দুটির বয়স ১০ বছর হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...