রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গৃহবধুর উপর সন্ত্রাসীদের হামলা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সাহানা আক্তার (৩২) নামে এক গৃহবধূর উপর হামলা করেছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার আব্দুর রহমান হাজ্বী বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিষয়ে আহত গৃহবধুর স্বামী মোঃ এরাদুল হক বাদি হয়ে মোশারফ হোসেন, কামরুন নাহার, শান্ত ইসলাম, মোঃ রিপন, মোঃ নুরুল মোস্তফা ও মোঃ আলা উদ্দিনসহ ৬জনকে আসামী করে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ওই গৃহবধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশংকাজনক।
মামলার বাদি মোঃ এরাদুল হক অভিযোগ করেন, গত শুক্রবার সকালে আমি আমার বসতঘরের সামনে ফলজ গাছের চারা রোপন করতে গেলে মোশারফ ও শান্ত আমাকে মারতে উদ্যত হয়। এসময় আমার স্ত্রী প্রতিবাদ করলে তাঁরা আমার স্ত্রীর উপর হামলা করে। চুরি দিয়ে মাথায় কোপ দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এরপর তাঁর শারীরিক অবস্থা আরো খারাফ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাই। এখনো জ্ঞান ফেরেনি, শারীরিক অবস্থা ভালো না। সন্ত্রাসী মোশারফ ২০১৮ সালের ২৭ অক্টোবরও আমার স্ত্রীর উপর হামলা করে। ওই ঘটনায় মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছিলাম।
এই বিষয়ে মিরসরাই ডিউটি অফিসার (দায়িত্বরত কর্মকর্তা) এএসআই মোঃ শিমুল পারভেজ বলেন, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...