রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল এর সঞ্চালনায় সভাপতি ফরিদ আহাম্মদ আরজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি কামরুল আহসান হাবীব, যুগ্ম সম্পাদক এরাদুল হক ভুট্টো, সাবেক যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার চক্রবর্তী, সদস্য সাইফুল ইসলাম খোকা, সঞ্জয় চৌধুরী, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম ইমন। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ও ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. জসিম উদ্দিন বলেন, দলকে সুসংগঠিত করতে তৃণমূলের গুরুত্ব অনেক। তৃণমূলের নেতারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দল নির্বাচনে কখনো হারবে না। আগামীতে সকল নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেলের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...