শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টারের উদ্যোগে বিজয়া শুভেচ্ছা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি :::

মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের উদ্যোগে বিজয়া শুভেচ্ছা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আবুতোরাব জগন্নাথ ধাম, শীব মন্দিরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ।

আবুতোরাব জগন্নাথ ধাম, শীব মন্দিরের সভাপতি কানাই লাল পালিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেব দুলাল ভৌমিক। প্রধান আলোচক ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার।

এইসময় মাষ্টারপাড়া পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অবিক রায় অনিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, হাজ্বী বেলাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্লা চৌধুরী নাজমুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল শীল, আবুতোরাব জগন্নাথ ধাম, শীব মন্দিরের সাধারণ সম্পাদক বিনয় ভুষন বনিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ইয়াছমিন শাহীন কাকলী, আওয়ামী লীগ নেতা নিখিল চন্দ্র নাথ, ডা. তমাল দে, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন, সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পি সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সবশেষে মঘাদিয়া ইউনিয়নের সেরা প্রতিমা, সেরা সাজসজ্বা, পুরোহিতদের ক্রেস্ট তুলে উপস্থিত অতিথিবৃন্দরা। এছাড়াও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের উদ্যোগে সবাইকে একটি করে রজনী গন্ধার স্টিক দেওয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...