শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে চুরি!

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই সময় চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়। শুক্রবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মান্দার বাড়ীয়া, পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামের দৌলত ভূইয়া বাড়ির সৌদি আরব প্রবাসী আতিকুর রহমান প্রকাশ নিশাদের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে গৃহবধূ সালমা আক্তার বাদী হয়ে মিরসরাই থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

গৃহবধূ সালমা আক্তার জানান, রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ভোর ৫ টার দিকে ফজরের নামাজের জন্য উঠে দেখি ঘরের দরজা খোলা ও আলমারির দরজার লক ভেঙে চোরেরা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও কিছু কাপড়চোপড় চুরি করে নিয়ে যায় এবং সবকিছু এলোমেলো করে রাখে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. সলিম উদ্দিন উক্ত চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মিরসরাই সদর ইউনিয়নের মান্দার বাড়ীয়া, পূর্ব কিছমত জাফরাবাদ, দৌলত ভূইয়া বাড়ির এক প্রবাসীর ঘরে চুরির ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছে। এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...