শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগকর্মীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ছাত্রলীগকর্মীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত শনিবার বিকেলে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ উত্তরপাড়া এলাকার রুহুল আমিন সওদাগরের বাড়ির পাশে এঘটনা ঘটে। এসময় ছাত্রলীগকর্মী মোঃ সাইফুল ইসলাম (২০) কে লোহার রড় ও হকস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মুমূর্ষ অবস্থায় ফেলে চলে যায় সন্ত্রাসীরা।
এঘটনায় সোমবার (১ এপ্রিল) মোঃ সাইফুল ইসলামের পিতা মোঃ নুরুল আমিন (৬০) বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা (নং-১) দায়ের করেছে। মামলায় ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার ওয়াসিম আক্রাম প্রকাশ সাকিব (২৭), নুর উদ্দিন (২৮), ইসমাইল (২৩), জহির উদ্দিন (২২), ইসমাইল (২৫), আবদুল হমিদ (২০), আমান উল্লাাহ (২২) সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়ছে।
চরশরৎ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি আলী আহমদ জাহিদ বলেন, গত শনিবার সকালে আমরা ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্বাধীনতা পদক পাওয়ায় উনাকে শুভেচ্ছা জানানোর জন্য চট্টগ্রামস্থ নন্দন কাননের বাসায় যায়। এসময় সাইফুল ইসলামও আমাদের সাথে যায়। পরবর্তীতে এমপি মহোদয়ের সাথে দেখা করে আমরা দুপুরে এলাকায় চলে আসি। আমরা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে দেখা করতে যাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠে। শনিবার বিকেলে সাইফুল ফুটবল খেলা দেখার জন্য চরশরৎ উত্তরপাড়া এলাকার রুহুল আমিন সওদাগরের বাড়ির পাশে গেলে ওয়াসিম আক্রামের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা শুরু করে। এসময় তার মাথা ফেটে যায়, হাত ও পিঠে মারাত্মক জখম হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে সাইফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তিনি আরো বলেন, মামলায় উল্লেখিত আসামীরা এলাকায় মাদক ব্যবসা, সরকারী জায়গা কেটে মাটি বিক্রি সহ নানান অসামাজিক কাজে লিপ্ত। তাদের বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করতে ভয়ে সাহস করেন না।
মামলার বাদী মোঃ নুরুল আমিন (৬০) বলেন, সন্ত্রাসীরা রড় দিয়ে মাথায় আঘাত করায় আমারা ছেলের মাথা ফেটে গেছে। তার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা আমার নিরাপরাদ ছেলেকে মেরে রক্তাক্ত করেছে। আমি এঘটনার বিচার চাই।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার বলেন, সাইফুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...