শনিবার, ২৫ জুলাই ২০২৬

৮শ’ মিটার রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন আ’লীগ নেতা!

প্রকাশিত :

spot_img

সাতক্ষীরার কালিগঞ্জে ৮শ’ মিটার সরকারি রাস্তার ইট তুলে বিক্রির অভিযোগ উঠেছে নলতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পুলক সরকারের বিরুদ্ধে। ইট তোলার ফলে ওই রাস্তায় যাতায়াতে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমের প্রাক্কালে ইট তুলে নেয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নলতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কাজলা হাটখোলা থেকে উত্তর কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৮শ’ মিটার ইটের সোলিং রাস্তার প্রায় ৫০ হাজার ইট তুলে জনৈক মনিরুল ইসলামের নিকট বিক্রয় করেছেন পুলক সরকার। একাজে তাকে সহায়তা করেছে এলজিইডি’র সুপারভাইজার আশিস। ইট তোলার বিষয়ে প্রতিকার চেয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুল রহমানের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

তারা জানান, পুলক সরকারের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। স্থানীয় এক মন্দিরের নামে বরাদ্দকৃত সোলার নিজের বাড়িতে লাগিয়েছেন তিনি। এছাড়াও অন্য এক মন্দিরের সোলার আত্মসাৎ করার পর বিষয়টি জানাজানি হওয়ায় চাপের মুখে তিনি সেটি ফেরত দেন। এর আগে তিনি মন্দিরের নামে বরাদ্দকৃত টাকা তুলে আত্মসাত করেছেন।

তারা বলেন, মন্দির কমিটির সভাপতি আর সাধারণ সম্পাদক বলেন সব তিনি নিজেই। তার ইচ্ছা অনুযায়ী চলে সব কাজ। এমনকি রাস্তার ইট তোলার বিষয়টি মন্দির কমিটির কেউ জানেন না বলে তাদের দাবি।

এদিকে, উপজেলা এলজিইডি’র সুপারভাইজার আশিসের বিরুদ্ধেও এর আগে রাস্তার ধারের গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত পুলক সরকার বলেন, ‘রাস্তাটি কার্পেটিং করার জন্য ছবি তুলতে হবে, তাই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব রাস্তার ইট তুলতে বলেছিল। পরে এমপি মহোদয়ের প্রতিনিধি আব্দুল খালেক ও জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান সেলিমের কথামতো ইটগুলো তোলা হয়েছে।’

ইট বিক্রির টাকা কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ইট বিক্রির সব টাকা এখনো পাইনি। টাকা পেলে মন্দির সংস্কারের কাজে ব্যয় করা হবে।’

ইতোপূর্বে মন্দিরের জন্য কোনো সরকারি বরাদ্দ পেয়েছেন কী না জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে তিনি পাঁচ বছর আগে বরাদ্দ পাওয়ার কথা স্বীকার করেন।

এলজিইডির সুপারভাইজার আশিস জানান, ‘রাস্তার ইট তোলার ব্যাপারে আমি কিছু জানি না। ওয়ার্ড সভাপতি পুলক সরকার নিজেই এ কাজটি করেছেন। তবে কেউ যদি মসজিদ বা মন্দিরের কাজের জন্য রাস্তার ইট তোলে তাহলে অনুমতি নিয়ে তুলতে পারে। আমার বিরুদ্ধে রাস্তার ধারের গাছ কাটার যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা।’

নলতা ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান জানান, স্থানীয় লোকজন রাস্তা থেকে ইট তোলার খবর আমাকে জানালে আমি বিষয়টি উপজেলা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। সোমবার আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিত ভাবে জানাব।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...