রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল- ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে সকল ষড়যন্ত্র রুখে দিবে ছাত্রলীগ’

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
‘বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে চলমান সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯ মাসে বাংলাদেশ স্বাধীণ হয়। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবে। কেউ বাধা দিলে তার দাঁতভাঙ্গা জওয়াব দেওয়া হবে। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে ছাত্রলীগ ভাস্কর্য স্থাপনে নিরাপত্তা দিবে।’ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা মূলক বক্তব্যের প্রতিবাদে মৌলবাদীদের বিরুদ্ধে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগের নেতারা।
বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেলের সঞ্চালনায় ও আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, ‘কিছু ধর্মব্যবসায়ী বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করছে। অথচ তারা নিয়মিত বলৎকারে জড়িত। আমি প্রশাসনকে বলবো শিশু নির্যাতনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। ছাত্রলীগ সব সময় মাঠে আছে, থাকবে। ভাস্কর্য নিয়ে সকল ষড়যন্ত্র রাজপথে থেকে আমরা মোকাবেলা করবো।’

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...