রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পৌরসভা নির্মিত সড়কের ইট তুলে ফেলার অভিযোগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পৌরসভা নির্মিত সড়কের ইট তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সড়কের ইটগুলো পাশে স্তুপ করে রাখা হয়েছে। সম্প্রতি বারইয়ারহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্ম্মার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর বারইয়ারহাট পৌরসভার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বারইয়ারহাট পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে তৎকালিন পৌর মেয়র হাজী জালাল উদ্দিন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি উত্তম শর্ম্মার বাড়ির প্রায় ২০ মিটার সড়কে ব্রিক সলিং করেন। ওই বাড়ির নয় পরিবারের লোকজনের অনুরোধে ঢাকা-চট্টগ্রাম পুরাতন সড়কের মাঈন উদ্দিন পেট্রোল পাম্পের পাশে অবস্থিত ওই বাড়ির সড়কে ইট বসানো হয়। কিন্তু সম্প্রতি ওই বাড়ির বিজয় শর্ম্মা নামে এক ব্যক্তি প্রায় ৫ মিটার সড়কের ইট উপড়ে ফেলে।
ওই বাড়ির অপু শর্ম্মা নামে এক ব্যক্তি জানান, তাদের বাড়ির লোকজনের চলাচলের সুবির্ধার্থে প্রায় ১২ বছর আগে তৎকালিন মেয়র হাজী জালাল উদ্দিনের সহযোগীতায় তাদের বাড়ির সড়কে ইট বসানো হয়। কিন্তু সম্প্রতি তাদের বাড়ি বিজয় শর্ম্মা নামে এক লোক ভাঙ্গা সড়ক সংস্কার করার কথা বলে সড়কের কিছু অংশের ইট তুলে অন্য স্থানে বসায়।
এবিষয়ে বিজয় শর্মা বলেন, রাস্তার সংস্কার কাজ করানোর জন্য ইটগুলো তোলা হয়েছে। তাছাড়া যে অংশের ইট তোলা হয়েছে সেটি আমাদের বাড়ির অংশ। বর্ষাকালে ইটগুলো পিচ্ছিল হয়ে যাওয়াতে সেগুলো তোলা হয়েছে।
সরেজমিনে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের উত্তম শর্ম্মার বাড়িতে গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে সড়কটির অবস্থান। প্রায় ৫ মিটার সড়কের ইট তুলে ফেলা হয়েছে। কিছু ইট অন্য স্থানে বসালেও সিংহভাগ সড়কের পাশে স্তুপ করে রাখা হয়েছে।
বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন জানান, পৌরসভা নির্মাণ করা সড়কের ইট তুলে ফেলা আইনগত দন্ডনীয় অপরাধ। পৌর কার্যালয়ের একটি টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...