শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন দুর্যোগ মোকাবেলায় করনীয় জানলো কয়েকশ শিক্ষার্থী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
বাসায় গ্যাস সিলিন্ডারসহ যেকোন ধরণের অগ্নিকান্ডের ঘটনা এবং দুর্যোগে কাউকে উদ্ধারে করনিয় কি, মহড়ার মাধ্যমে তা জানানো হলো কয়েকশ স্কুল শিক্ষার্থীকে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ মার্চ) মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিশেষ এ মহড়ার আয়োজন করে।
ওইদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া মহড়ায় অংশ নেয় মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধার কর্মীরা। এসময় তারা বাসা বাড়ি কিংবা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তাৎক্ষণিক নেভাতে করনিয় কি তা শেখায় স্কুল শিক্ষার্থীদের। পরবর্তীতে শিক্ষার্থীরাও মহড়ায় অংশ নিয়ে আগুন নেভাতে স্বক্ষম হয়। এছাড়া বহুতল ভবনে আগুন লাগলে ভবনের ভেতরে থাকা মানুষজনকে কিভাবে উদ্ধার করতে হয় তাও মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের ধারনা দেয়া হয়।

ওইদিন বেলা ১২টা পর্যন্ত চলা এ বিশেষ মহড়ায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, প্রধান শিক্ষক জামশেদ আলম প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...