শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়কের নাম ফলক ভেঙ্গে দিয়েছে দুর্বত্তরা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত সড়ক সংস্কার ও উন্নয়নকৃত সড়কের নাম ফলক ভেঙে দিয়েছে দুর্বত্তরা।

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মাখন লাল চক্রবর্তী হাইস্কুল সংযোগ সড়কের নাম ফলক ভেঙ্গে ফেলেছে দুর্বত্তরা। এমন ন্যাক্কারজনক ঘটনায় ধিক্কার দিচ্ছেন এলাকাবাসী।

জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত সড়কটি জনস্বার্থে উন্নয়ন ও সংস্কার করা হয়। সংস্কার কাজ শেষ হওয়াপর পর সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টারের উদ্বোধনের নামাঙ্কিত একটি ফলক স্থাপন করা হয়। গত শুক্রবার দিবাগত রাতে দুর্বত্তরা নাম ফলকটি ভেঙে ফেলে। স্থানীয়রা বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

ইউপি সদস্য কামরুল হাসান বলেন, রেজাউল করিম মাস্টার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার অবহেলিত, রাস্তা-ঘাট, পুল কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছেন। তিনি এই জোরারগঞ্জ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। হয়তো একটি কুচক্রি মহল উন্নয়ন কাজ সহ্য করতে না পেরে এমন জগন্য কাজ করেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার জানান, যারা এমন ঘৃণিত কাজের সাথে সম্প্রক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...