শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত :

spot_img

 

মিরসরাইয়ে একটি দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপচালক মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুরের স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২) এবং বরিশালের বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর পুত্র মো. সোহেল (৩৮)।

এতে আহত আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজানেক (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো পিকআপের পেছনে দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে চালকসহ পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরেকজন মারা যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, ‘দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দু’জন হাসপাতালে আনার আগেই মারা যান। অন্য তিনজনের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় চমেকে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, শনিবার ভোরে মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনজন মারা যান। দুইজনের দুর্ঘটনা কবলিত বাস এবং পিকআপ থানা পুলিশের হেফাজতে আছে। আরেকজনের মরদেহ এখনও চমেক হাসপাতালে আছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...