মিরসরাই ইতিহাস, ঐতিহ্য, সংরক্ষণ পরিষদ আয়োজিত গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গণপাঠাগার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মিরসরাই গন পাঠাগারের সভাপতি প্রফেসর ডাঃ জামশেদ আলমের সভাপতিত্বে মিরসরাই গন পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী আমান উল্যাহ ভূঁইয়া বাড়ীর ইতিহাস গ্রন্থের রচয়িতা মাষ্টার আক্তারুজ্জামান চৌধুরী সেলিম সহ অনেক গুনিজন।অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক সাইফুল হক সিরাজী।



