শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে অঙ্গার খামারীর স্বপ্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
এনজিও থেকে ঋণ আর খেতের ধান বিক্রির টাকা দিয়ে গড়ে তোলা খামার পুড়লো দুর্বৃত্তের দেয়া আগুনে। গত তিন বছরের পরিশ্রমে সফল একজন খামারি হতে যাওয়া চট্টগ্রামের মিরসরাইয়ের আশিকুলের স্বপ্ন নিমেষেই শেষ হল।

জানা গেছে, উপজেলার ধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোবারকঘোনা গ্রামের খামারী আশিকুল ইসলাম সব হারিয়ে এখন সর্বশান্ত। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তার খামারে দুর্বৃত্তরা আগুন দিলে পুড়ে ছাই হয়ে যায় খামারের একটি দুগ্ধ গাভী। শরিরের দুই তৃতীয়াংশ পুড়ে মারাত্মক দগ্ধ হয়েছে খামারের আরও ৪টি গরু ও বাচুর।

খামারী আশিকুল ইসলাম বলেন, ‘খামার এলাকায় চুলা, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার বিশেষ করে আগুন লাগার মত কিছুই নেই। কেউ শত্রুতা করে আমার খামারে আগুন দিয়েছে। তবে আমি কাউকে সন্দেহ করছি না। থানা অজ্ঞাতনামা আসামী দিয়ে আমি মামলা করবো।’

এসময় আশিকুল আরও জানান, তিন বছর আগে স্থানীয় একটি এনজিও থেকে তিনি এক লক্ষ টাকা ঋণ নিয়ে এবং চাষের ধান বিক্রি করে দুটি গুরুর বাচুর দিয়ে খামার শুরু করেছিলেন। বর্তমানে তার খামারে গরু, গাভী আর বাচুর মিলিয়ে ১০টি ছিল। গত তিন বছরের লাভের টাকাও তিনি খামারে পুঁজি খাটিয়েছেন। এখন তিনি নিঃস্ব রিক্ত।

স্থানীয় পল্লী পশু চিকিৎসক দুলাল দেবনাথ জানান, কয়েকটি গরু ও গরুর বাচুর দগ্ধ হয়েছে। এগুলো সেরে উঠার সম্ভাবনা কম। তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে।

স্থানীয় ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্য রাতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা যা জেনেছি খামার এলাকায় আগুন লাগার মত কোন সূত্র নেই। কেউ শত্রুতা বশঃত লাগিয়েছে বলে আমরা ধারণা করছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...