শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিয়ের প্রলোভনে এক যুবতীকে (৩০) একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. সামছুদ্দিনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৪এপ্রিল) বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো ফকির আহম্মদের ছেলে।
ধর্ষণের শিকার যুবতী ও পুলিশ সূত্রে জানা গেছে, জায়গা জমি সংক্রান্ত অভিযোগ নিয়ে আসা দক্ষিণ সোনাপাহাড় গ্রামের ওই যুবতীর সাথে এক বছর পূর্বে জোরারগঞ্জ থানায় মো.সামছুদ্দিনের পরিচয় হয়। এরপর মোবাইলফোনে তার সাথে মো.সামছুদ্দিন সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে সে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। এক সময় ওই যুবতী অন্তঃসত্ত¡া হয়ে পড়লে সামছুদ্দিনকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু তাকে বিয়ে না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে তার ভ্রণের গর্ভপাত ঘটায়। পরে বাধ্য হয়ে বিয়ের দাবি নিয়ে সামছুদ্দিনের বাড়িতে গেলে সে ও তার স্ত্রী তাকে (যুবতীকে) মারধর করে বের করে দেয়। এ বিষয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ওই যুবতী বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মো.সামছুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ভ্রণ গর্ভপাত, মারধর ও ভয়ভীতি প্রদানের অপরাধে মোঃ সামছুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...