শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দূর্ধর্ষ চুরি, ৩৫ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দুটি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাটাগাং গ্রামের ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিনের বাড়ি প্রকাশ আলাউদ্দিন আলোর বাড়ি ও পার্শ্ববর্তী রবিউল হোসেন মাস্টার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
এসময় চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ইউএস ডলার, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ দুই পরিবারের প্রায় ৩৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার ফেয়ার আহম্মদ মিন্টু ও নবনির্বাচিত ইউপি সদস্য জামাল উদ্দিন।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, চুরির খবর পেয়ে শনিবার সকালে দ্রুত বাড়ি দুটিতে ছুটে যাই। বাড়ির লোকজনের সাথে কথা বলে জানতে পারি, শুক্রবার রাত ৮টার দিকে তারা পাশের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে ঘরের ছাদের সিঁিড দিয়ে ঘরে প্রবেশ করে চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকার সহ সব নিয়ে গেছে। তিনি জোরারগঞ্জ থানা পুলিশকে চুরি-ডাকাতি রোধে এলাকায় টহল আরো জোরদারের দাবী জানান।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার উিউটি অফিসার এএসআই জহির হোসেন বলেন, খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...