শনিবার, ২৫ জুলাই ২০২৬

২৮ দিন পর কারাগার থেকে লাশ হয়ে ফিরলেন বিএনপি নেতা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রাম কারাগারে মারা গেছেন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফকির আহম্মদ (৬৫)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া বিএনপি নেতা ফকির আহম্মদ মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নাজিরপাড়ার বাসিন্দা।

জানা গেছে, গত ১৮ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ফকির আহম্মদকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। পরে হাটহাজারী থানার মন্দির ভাঙচুর ও সহিংসতার মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম বলেন, রাজনৈতিক সব মামলায় জামিনে থাকার পরও ফকির ভাইকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর হাটহাজারী থানার মন্দির ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি আমাদের প্রবীণ নেতা। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলের। আদালতে কয়েকবার জামিন চাওয়া হলেও জামিন দেওয়া হয়নি।

এদিকে বিএনপিত নেতা ফকির আহম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া শোক প্রকাশ করেছেন- বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনিপর যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফসার জুয়েল, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওমর শরীফ, সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব ফরহাদ হোসাইন।

তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...