রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মো. হাফিজুর (২৪) এর লাশ ৪ দিন পর ভেসে উঠেছে। শনিবার (১০ জুলাই) বিকেল ৩টায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ২নং স্লুইচ গেইটের পাশে হাফিজুরের লাস ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এর আগে গত বুধবার (৭ জুলাই) দুপুরে অর্থনৈতিক অঞ্চলের চায়না প্রজেক্টে কাজ করা মো. হাফিজুর (২৪) তার বন্ধুদের সাথে সাগরে মাছ ধরতে যায়। এসময় বড় ঢেউ আসায় মো. হাফিজুর সাগরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সমুদ্র উত্তাল থাকায় তারা হাফিজুরকে খুঁজে পাননি। মো. হাফিজুর খুলনা জেলার তেরখাদা থানার হাড়িখালি এলাকার এহতেশামের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ২নং স্লুইচ গেইট এলাকায় ভেসে উঠা হাফিজুরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...