রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আগুনে পুড়লো বসতঘর : ক্ষতি ২০ লক্ষ টাকা : আহত ২

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বরইয়া গ্রামের দারবক্স ভূঁইয়া বাড়ির সুলতান আহম্মদের রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

অগ্নিকান্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাগজপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। এ ছাড়া গুরুত্বপূর্ণ কাগজপত্র আনতে গিয়ে আহত হয়েছেন, সুলতান আহম্মদ ও মোরশেদ আলম।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলো, দারবক্স ভূঁইয়া বাড়ির সুলতান আহমদের ছেলে মিজানুর রহমান ও মোরশেদ আলম।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শাহরিয়া নাসিম রিসাদ বলেন, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাগজপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ছাড়াও আমার দাদা সুলতান আহমদ ও চাচা মোরশেদ আলম আহত হয়েছেন। আগুনে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। খবর পেয়ে দ্রyত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের কাছে ছুটে গেছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। তিনি দুই পরিবারকে ৩০ হাজার টাকার বিভিন্ন আসবাবপত্র দিয়েছেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে ৪০ হাজার টাকা সহায়তা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...