শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নসিমন উল্টে দুইজন নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন (থ্রি হুইলার) উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাকেশ শব্দকরের পুত্র নসিমন চালক শুক্কুর শব্দকর (৩০)। সে মঘাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সরকারটোলা জলাদশ বাড়িতে শশুর বাড়িতে থাকেন দীর্ঘদিন ধরে। এবং চালকের সহকারী ইউনিয়নের সরকারটোলা এলাকার সুলতার মিস্ত্রী বাড়ির মাহফুজ মিয়ার পুত্র মোশাররফ হোসেন বাবুল (৩০)। এদের মধ্যে চালক শুক্কুর ঘটনাস্থলে মারা যান।

প্রত্যক্ষদূর্শী জাহেদ হোসেন জানান, বুধবার সকালে সিমেন্ট বোঝাই একটি নসিমন (থ্রি হুইলার) আবুতোরাব বাজার এলাকার মাষ্টারপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয়রা এসে গাড়ির সহকরী বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ঘটনাস্থলে চালক শুক্কুর শব্দকর প্রাণ হারায়।

মিরসরাই থানার এসআই আমির হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় দুইজন নিহহেতর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এদের মধ্যে চালক শুক্কুর শব্দকর ঘটনাস্থলে প্রাণ হারায় এবং চালকের সহকারী মো. মোশাররফ হোসেন বাবলুকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্কুর শব্দকরের লাশ স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া হসতান্তর করা হয়েছে। এছাড়া মোশাররফ হোসেন বাবলুর লাশ এখনও মেডিকেল থেকে এসে পৌঁছেনি। লাশের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...