শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ফেসবুকে পোস্ট দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দিয়ে মিরসরাইয়ে নাহেরপু উচ্চ বিদ্যালয়ের এক স্কুল শিক্ষার্থী আব্দুল আউয়াল বাকের (১৭) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন বাকের। সেই ওই স্কুলের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাকের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পরাগলপুর এলাকার আশরাফ আলী সওদাগর বাড়ীর আলমগীর হোসেনের ছেলে। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে সবার ছোট বাকের।

বাকেরের বড় বোন আরবের নেছা আনিকা বলেন, আমার ভাইয়ের সাথে তার স্কুলের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। ঐ মেয়েকে নিয়ে ১/২ দিন আগে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ঘুরতে গিয়েছিল। বিষয়টি মেয়ের ভাই এবং বন্ধুরা দেখে ফেলে। গতকালকে যখন আবার দেখা করতে যায় মেয়ের ভাই এবং বন্ধুরা মিলে তাকে মারধর করে এবং মেয়েটি বলে আমি তাকে চিনি না। তারই জের ধরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে।

জোরারগঞ্জ থানার এসআই মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে সকাল সকাল ১১ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...