রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে-আহত ১২

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১২ জন আহত হয়েছে। আহতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার মো আবুল কাশেম (৩৮), নূর নাহার (৩৩), রাকিবুল ইসলাম (১৭), রবিবার ইসলাম (৫), সুমাইয়া আক্তার সুমিসহ ১০ জন। রবিবার (১৪ মার্চ) বেলা ১২ টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের হিঙ্গুলী ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ১২ টায় খাগড়াছড়িগামী হিল কিং নামক একটি যাত্রীবাহী বাস হিঙ্গুলী ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
বাসের যাত্রী নূর নাহার জানান, তিনি স্বামী সন্তানসহ মাটি রাঙা যাওয়ার উদ্দেশ্যে ফেনী থেকে হিল কিং বাসে উঠেন। কিন্তু বাসটি হিঙ্গুলী ব্রীজ এলাকায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তারা সামান্য চোট পেয়েছেন। বাসে ২৫/৩০ জন যাত্রী ছিল।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সুফল চন্দ্র জানান, খাগড়াছড়ি সড়কে একটি যাত্রী বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দূর্ঘটনায় কয়েকজন সামান্য চোট পেয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...