মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আরশীনগর ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ.আর ঈশানসহ হাসপাতালের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। বিগত দিনে বৈশ্বিক করোনাকালীন সময়ে মানুষের সাধারণ চিকিৎসা সেবা প্রদানে অনন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে সেবা আধুনিক হাসপাতাল। চিকিৎসা সেবায় এ হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের আন্তরিকতা রোগী বান্ধব হয়ে মানুষের অস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে মনে করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ.আর ঈশান।

তিনি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, আমরা সে দায়িত্ব নিয়ে অঙ্গীকার করেছি রোগীর সেবা দেওয়াই আমাদের আসল লক্ষ্য। হাসপাতালের পরিচালকগন আগামীতে আরো উন্নত চিকিৎসা, রোগ নির্ণয়ে আরো অত্যাধুনিক ডায়াগনস্টিক ইকুইপমেন্ট সংযোজনের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক, শুভাকাঙ্ক্ষী ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



