রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পারভেজ হত্যা মামলার আসামী বেলাল গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের পারভেজ হত্যা মামলার ৩ নং আসামী মোঃ বেলালকে (২৬) আটক করেছে ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (পিবিআই)। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় ফেনী জেলার পরশুরাম উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বেলাল মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের নাহেরপুর এলাকার মোঃ ইউসুফের পুত্র।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন জানান, পারভেজ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নং আসামী মোঃ বেলালকে প্রযুক্তির মাধ্যমে ফেনীর পরশুরাম থেকে বকসিরহাট যাওয়ার পথে একটি ভ্যান থেকে আটক করেছি। আজ তাকে আদালতে পাঠানো হবে।
জানা গেছে, ২০১৭ সালের ১ আগষ্ট বিকেল সাড়ে ৪টায় আসামীরা প্রকাশ্য দিবালোকে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন ২ আগষ্ট নিহতের মা জাহেদা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০জনকে আসামী করে জোরারগঞ্জ থানায় মামলাটি (নং-০৩/২২৮) দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, নিহত পারভেজের সাথে আসামীদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। ২০১৭ সালের ৩১ জুলাই নিহতের ভাই রিয়াদকে আসামীরা মারধর করে। ওই বছরের ১ আগষ্ট বিকেল চারটায় জোরারগঞ্জ মরগাং গ্রামের হামিদ আলী মাঝি বাড়ির ঘাটার সামনে (নিজের বাড়ির) দিদার মেম্বারের ভাই রুমনের কাছ থেকে ভাইকে মারার বিষয়টি জানতে চায় পারভেজ। এর আধঘন্টা আগে মৌলভী বাজারেও আসামীদের সাথে ভাইকে পিটানোর বিষয়ে পারভেজের সাথে তর্ক বাঁধে আসামীদের। পারভেজ বিষয়টি জিজ্ঞাসা করলে আগে থেকে ওৎ পেতে থাকা আসামীরা পারভেজকে লোহার রড, কিরিচ দিয়ে কোপাতে থাকে। হাসপাতালে নেয়ার পথে পারভেজ মারা যায়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...