শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে চুরি হওয়া ৮ লাখ টাকার পাইপ উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে চুরি হওয়া ৬২ টি পাইপ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার সময় মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকার কোম্পানীনগর মৌজার মুক্তিযোদ্ধা প্রকল্পের পাশে লিটন চৌধুরীর জায়গা থেকে এসব পাইপ উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত পাইপের মধ্যে ৩৮ টি প্লাস্টিক, ১৮ টি লোহার ও ৬ টি রাবারের পাইপ রয়েছে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।

জানা গেছে, বঙ্গবন্ধু শিল্পনগরে ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারী ও সাপ্লায়াস প্রতিষ্ঠান পায়েল এন্ড পাবেল এন্টারপ্রাইজের বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলো গত মঙ্গলবার রাতে চুরি হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকবর নামের এক ব্যক্তির নির্দেশে পাইপগুলো চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সৈয়দ আহম্মদ জানান, বঙ্গবন্ধু শিল্পনগর থেকে পায়েল এন্ড পাবেল এন্টারপ্রাইজের চুরি হওয়া ৬২ টি পাইপ জোরারগঞ্জ থানাধীন মুহুরী প্রজেক্ট এলাকার মুক্তিযোদ্ধা প্রকল্পের পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েয়ে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...