মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন সহ ৪ জন গুলিবৃদ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ১০টায় মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদী এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবৃদ্ধরা হলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন (৪৮), হিঙ্গুলী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অশোক সেন (৪২), ওচমানপুর ইউনিয়ন যুবলীগ কর্মী সাইদ খাঁন দুখু ও বোর্ট চালক আব্দুর রহিম (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার উপজেলা মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন যাবত ফেনীর ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন অবৈধভাবে ফেনী নদীর মিরসরাই অংশে বালু উত্তোলন করছেন। করেরহাট এলাকায় নির্মিতব্য বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের জন্য মেয়র খোকনের লোকজন বালু উত্তোলন করতে গেলে বৃহস্পতিবার তাদের দুটি বোট আটক করে রাখে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রিপনের লোকজন। শুক্রবার সকালে বিষয়টি মেয়র খোকন সমাধানের জন্য গেলে রিপনের লোকজন অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধার লোক গুলি করলে গুরুত্বর আহত হন খোকন সহ চার জন।
এ বিষয়ে জানতে চাইলে ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, আমি এখানকার বৈধ ইজারাদার। আমার লোকজন গুলি করার প্রশ্নই উঠেনা। বারইয়ার হাট পৌরসভার মেয়র খোকন অবৈধভাবে এখানে বালু তুলছে। এখানে এসে স্থানীয় জনগনের সাথে দ্বন্ধে জড়িয়েছে। তারা তাদের নিজেদের গুলিতে আহত হয়ে তার দায় ভার আমার উপর চাপিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রভাহিত করতে চাইছে। তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধু কৃষি মেলার পুরস্কার নেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছি। আমি তো এলাকায় নেই।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মিনহাজ উদ্দিন জানান, রেজাউল করিম খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার পেটে এবং শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনের মধ্যে অশোক সেনকেও চমেকে প্রেরণ করা হয়েছে তবে সাইদ খান দুখু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি।



