শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বাড়ি থেকে যুবককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মোঃ আরফাত কামাল আকিব (২৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত আকিব ওই এলাকার অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের পুত্র। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আকিবের বাবা কামাল উদ্দিন জানান, আমি পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকি। গত শুক্রবার অসুস্থ হয়ে আমার মা মারা যাওয়ায় সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছি। এখন বাড়িতে অবস্থান করছি। গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় হৃদয় আমার ছেলে আকিবকে কথা আছে বলে বাড়ি থেকে অদুরে একটি কমিউনিটি সেন্টারের নিচে নিয়ে যায়। সেখানে আগে থেকে তৌহিদুন্নবী তারেকের নেতৃত্বে ওৎপেঁতে থাকা ১০-১২ জনের একটি গ্রুপ আমার ছেলেকে রড, লাটি, ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় হৃদয় ও তারেক তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে তাঁর আত্মচিৎকারে আশপাশের লোক ছুটে এলে তারা পালিয়ে যায়। মূলত তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আমার ছেলের সাথে কারো ঝামেলা নেই। সে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করে চাকরী সন্ধান করছে। খুব একটা গ্রামেও আসে না। আমি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে অবহিত করেছি। জানা গেছে, হৃদয় ও তারেক এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। তাদের রয়েছে একটি কিশোর গ্যাং।

এই বিষয়ে কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, আজ বৃহস্পতিবার আকিবের বাবা কামাল উদ্দিন বিষয়টি আমাকে অবহিত করেছেন। তারা (কামালের পরিবার) পরিবার, এলাকার কারো সাথে ঝামেলা নেই। কিন্তু তাঁর ছেলেকে কেন মারধর করলো বুঝতে পারছিনা। আমি এই বিষয়ে আরো ভালো করে খোঁজ খবর নিচ্ছি।

এই ব্যাপারে জোরারগঞ্জ থানার জৈষ্ঠ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বলেন, এই ধরনের ঘটনা আমার জানা নেই। যদি কেউ থানায় অভিযোগ দায়ের করেন তাহলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...