ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজ সেবক, বারইয়ারহাটের বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী জুলফিকুল সিদ্দীকি গুরুত্বর অসুস্থ্য। তিনি বর্তমানে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। উনার বাড়ি ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নে। তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক, ধর্মীয়, শিক্ষা সহ নানা জনসেবামূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন।
উনার আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী হাজ্বী মহসিন আলী। এছাড়াও জুলফিকুল সিদ্দীকির রোগ মুক্তি কামনা করেছেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক।



