শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৮শ রোগীকে ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা গ্রামে প্রয়াত আবুল হোসেন ও ডাঃ নাসরিন পারভীন নিশুর স্মরনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন, ডাঃ মো. শওকত আলী, ডাঃ কামরুল হাসান চৌধুরী লাবলু ও ডাঃ ইমরুল হাসান চৌধুরী বাবলু প্রমুখ। এসময় রোগীদের তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় রক্ত পরিক্ষা করে দেয়া হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পের আয়োজক মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মো. শওকত আলী জানান, গ্রামের দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সেবা প্রদান অব্যাহত রাখা হবে। আগত রোগীদের ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে এসে তিনঘরিয়াটোলা গ্রামের তাজুল ইসলাম (৫৫) বলেন, এখানে অনেক দরিদ্র রোগী এসেছে চিকিৎসা সেবা নেয়ার জন্য। আমাদের বাড়ির ৭ জন রোগীকে এই ক্যাম্পে ডাক্তার দেখিয়েছি। ক্যাম্পে বিনামূল্যে ঔষধ পেয়েছি, রক্ত পরিক্ষাও করে দিয়েছে। আগামীতে এধরনের সেবা প্রদান অব্যাহত থাকলে গ্রামের রোগীরা খুব উপকৃত হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...