শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল শিশু তানভীরের প্রাণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দ্রুত গতির ড্রাম ট্রাক কেড়ে নিয়েছে ৮ বছর বয়সী শিশু তানভীর হোসেন শাওনের প্রাণ। শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মারা যায়।

তানভীর উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের বশীর উল্লাহ হাজ্বী বাড়ীর ওমান প্রবাসী হকসাবের ছেলে।

স্থানীয় মোহাম্মদ ইউসুফ বলেন, তানভীর হোসেন শাওন শনিবার দুপুরে দোকান থেকে বাড়ী যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ড্রাম ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাড়ে ৬ টায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শামছুদ্দিন আহাম্মেদ। তিনি বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। শনিবার রাত সাড়ে ১০ টায় কদমতলা ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...