শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মহামায়ায় ক্রেজিএফ রেস্টুরেন্ট উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ভ্রমণপিপাসুদের প্রিয় মহামায়া ইকোপার্ক এলাকায় আধুনিক মানসম্মত রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন হয়েছে ক্রেজিএফ রেস্টুরেন্ট। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

এছাড়া সকালে রেস্টুরেন্টে শুভ যাত্রা উপলক্ষে স্থানীয় এতিমখানার শিশুদের নিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের সদস্য, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উদ্যোক্তরা মনে করেন মহামায়া ইকোপার্ক এবং লেক বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করতে আসেন দেশবিদেশের হাজার পর্যটক। কিন্তু এখানে একটি মানসম্মত রেস্টুরেন্টের অভাব ছিল। আশা করি ক্রেজিএফ রেস্টুরেন্ট সে অভাব পূরণ করবে বলে আশাবাদী তারা। মানসম্মত রেস্টুরেন্টের মধ্যে ক্রেজিএফ রেস্টুরেন্ট হবে সবার সেরা।

ক্রেজিএফ রেস্টুরেন্টের স্বত্তাধিকারী নুরুজ্জামান বলেন, আমরা মানসম্মত, রুচিশীল ও টাটকা খাবার পরিবেশনের শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। বিয়ের ফর্দ, জন্মদিন, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। সবসময় বিশেষ ব্যবস্থায় থাকবে হোম ডেলিভারী সার্ভিস।

নতুন এই রেস্টুরেন্টে খাবার তালিকায় থাকছে চিকেন ফ্রাই, পপ চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন অন থন, চিকেন স্যন্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ, চিকেন বার্গার, চিকেন শর্মা, চিকেন নুডলস, ঝাল ও দই ফুচকা, চটপটি, রেড চিনি পাস্তা, ফ্রাইড রাইস, চিকেন তেহারী, মোরগ পোলাও, চিকেন বারবিকিউ চিকেন চাপ, সুরমা গ্রীল, চিকেন থাই স্যুপ চিকেন কর্ণ স্যুপ, বিফ কারী, চিকেন কারী ও ক্রেজিএফ স্পেশাল চিকেন হটপট ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...