শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মানারুল কুরআন একাডেমির উদ্যোগে ফ্রি হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন প্রয়োগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মানারুল কুরআন একাডেমির উদ্যোগে ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি হেপাটাইটিস-বি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) মানারুল কুরআন একাডেমির অর্থায়নে পপুলার ফার্মার সার্বিক তত্বাবধানে ও সামাজিক সংগঠন মানবতার তরী সহযোগিতায় হেপাটাইটিস-বি সম্পর্কে সচেতনতা মূলক সেমিনার, হেপাটাইটিস-বি পরীক্ষা ও ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ইউনিয়নের বামনসুন্দর এলাকার বাসিন্দা প্রবাসী মো. ইব্রাহিম চলতি বছরে প্রতিষ্ঠা করেন মানারুল কুরআন একাডেমি। নতুন বছরে শিক্ষাকার্যক্রমের উদ্বোধনে এলাকাবাসির সচেতনতার লক্ষ্যে ফ্রি হেপাটাইটিস-বি পরীক্ষা ও ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এইসময় প্রায় ২’শ জনের হেপাটাইটিস-বি পরীক্ষা ও ১’শ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। পর্যায়ক্রমে পরবর্তীতে ৩ দফা ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানারুল কুরআন একাডেমির পরিচালক মনিরুল ইসলাম, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার (এ- গ্রেড ফার্মাসিস্ট) মোহাম্মদ আতিকুর রহমান, প্রোডাক্ট ম্যানেজার (এ- গ্রেড ফার্মাসিস্ট) মিনহাজ আহমেদ নাভেদ, রিজিওনাল সেলস ম্যানেজার (চট্টগ্রাম-২) মুহাম্মদ মিজানুর রহমান, মানারুল কুরআন একাডেমির শিক্ষক মোহাম্মদ জিয়া উদ্দিন, হাসান হাফিজ পাভেল, কাওসার বিন আহমেদ, মানবতার তরী সংগঠনের সদস্য হোসাইন ইমাম রিগান, নিজাম উদ্দিন ভুট্টো খান, মুহাম্মদ আব্দুর রহিম, আশিকুল ঈমাম, সামসুদ্দিন ইসলাম, ইমতিয়াজ ইকরাম, হোসেন ফয়সাল, মিফতাহুল রাহাদ, তৌহিদুল রিফাত, রুবেল উদ্দিন, কাওসার উদ্দিন অনিক, মুহাম্মদ ইমরান খান মামুন প্রমুখ।

মানারুল কুরআন একাডেমির পরিচালক মনিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. ইব্রাহীমের একক প্রচেষ্টায় আজকের এই মহৎ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সূচনালগ্নে ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে এলাকাবাসীর কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় আমারা আশাবাদি আগামীতে এই প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন সামাজিক কল্যাণ মূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এই মানারুল কুরআন একাডেমিতে প্লে থেকে ওয়ান পর্যন্ত কিডস কুরআন ডিপ্লোমা (৩ বছর) ও দ্বিতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত (কিডস কুরআন গ্র্যাজুয়েশন (৪ বছর) চালু থাকবে। এর পাশাপাশি নূরানী, হেফজ্ ও সরকারী কারিকুলামও চলবে।

পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার (এ- গ্রেড ফার্মাসিস্ট) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, হেপাটাইটিস-বি একটি মরণব্যাধি রোগ। এই রোগের কারণে মানুষ লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়। বাংলাদেশের প্রতিবছর ১৫ লক্ষ মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মানারুল কুরআন একাডেমির ভর্তি কার্যক্রম উপলক্ষে পপুলার ফার্মার সার্বিক তত্বাবধানে এলাকাবাসীর সচেতনতার লক্ষ্যে এই উদ্যোগ প্রশংসনীয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...