মিরসরাই প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী মোঃ মহসিন আলী। তারই ধারাবাহিকতায় ঘোপাল ইউনিয়নের মহারাজগঞ্জ মোঃ ডাক্তার বাড়ির আঙ্গিনায় ইউনিয়নের সকল ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন হাজী মোঃ মহসিন আলী। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় হাজী মোঃ মহসিন আলী’র ব্যাক্তিগত অর্থায়নে তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে প্রায় শতাধিক ইমাম মুয়াজ্জিনদের মধ্যে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রেজাউল করিম, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউদ্দিন শিমুল, সেচ্ছাসেবকলীগ’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহজালাল ভুঁইয়া মনসুর, ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম জাবেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।



