শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বাচ্চুর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাচ্চু (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার হাদিফকিরহাটে নিজ বাসায় মারা যান তিনি। বাচ্চু উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মরহুম ডা. বদিউল আলমের পুত্র। একইদিন বিকাল ৪টায় মির্জা বাজার ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে প্রথম ও বাদে আছর পদুয়া গ্রামে দ্বিতীয় জানাযা শেষে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় পাারিবারিক করবস্থানে দাফন করা হবে। জানাযায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...