শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে যুবলীগের উদ্যেগে শেখ হাসিনার জন্মদিন পালন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল,কেককাটা, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম খলিল ভূঁইয়া,৮ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উদ্দিন, ৫নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাত্তার, উপজেলা যুবলীগ সদস্য শামিম, ওহিদুল হক,নাজিম উদ্দিন রাসেল সহ উপজেলা যুবলীগ নেতা জাহেদ ভূইয়া,মিঠু,নুর হোসেন, শাহজাহান মিয়াজী,রিয়াদ বাবু,নাইম ভূইয়া,নুরুদ্দিন শামীম,রিমু, জাবেদ,শাহাদত বাদশা,রনি,শাহরিয়ার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছাত্রনেতা সোহরাওয়ার্দী নিজামী নওফেল,ফাহিমুল হুদা,মাহমুদ হৃদয়, আরিফুল ইসলাম মাহিম,ফারসি,মিনহাজ,বাপ্পি,জিতু,আশ্রাফ,সালাউদ্দিন,
সহ বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রলীগ, যুবলীগের নেতৃবন্দ।

মাইনুর ইসলাম রানা বলেন, শেখ হাসিনা সমগ্র জাতিকে নিষ্ক্রিয়তা, নির্জীবতা, বিমূঢ়তা থেকে মুক্ত করার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে আসছেন। সংগঠক হিসেবে নিজ দলকে করে তুলেছেন গতিশীল। শুধু বাংলাদেশ এবং বাঙালির মাঝে শেখ হাসিনাকে দেখতে গেলে ছোট গণ্ডিতে ছোট করে দেখানো হয়। প্রকৃতপক্ষে তিনিই বাঙালী পথিক এবং পুরো দেশের প্রতিনিধি। বহির্বিশ্বে বাঙালির অগ্রগতিকে তিনি যতখানি সামনে তুলে এনেছেন তা অতুলনীয়। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ এবং বাঙালিকে সমৃদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে নেয়ার প্রত্যাশী শেখ হাসিনা। বাংলাদেশ নামক রাষ্ট্রটির অগ্রগতির নায়ক শেখ হাসিনা বিশ্বনায়ক অভিধার দিকে ক্রমশ এগিয়ে চলেছেন। যা জাতি হিসেবে বাঙালির জন্য গৌরবের।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...