শনিবার, ২৫ জুলাই ২০২৬

শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে মিরসরাইয়ে ছাত্রলীগের নানা কর্মসূচি পালন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে মিরসরাইয়ে ছাত্রলীগের নানা কর্মসূচি পালিত

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগ একগুচ্ছ কর্মসূচি হাতে নেয়। প্রধানমন্ত্রীর পরিবেশের প্রতি আন্তরিক মনোভাবে উদ্বুদ্ব হয়ে উপজেলাস্থ কলেজ সমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মিরসরাই উপজেলার প্রাচীন কলেজ নিজামপুর কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিনের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেয়।
বৃক্ষরোপনকালে ছাত্রলীগের নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচির উপর আলোকপাত করেন এবং সাধারণ মানুষের কাছে উন্নয়ন গল্পগুলো পৌঁছে দেয়ার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, দেশরত্ন সকল ভিশন বাস্তবায়নে মিরসরাই উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর স্নেহধন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন মাহবুব রহমান রুহেলের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাবে।
এরপর নয়দুয়ার মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বাদ আসর মিরসরাই থানা মসজিদে দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...