শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে যুবলীগ নেতা আশরাফুল মিঠুর উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) ওয়াহেদপুরের মোস্তফা কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার আয়োজনে প্রায় ৮ শতাধিক লোকজন অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু, যুবলীগ নেতা মোঃ আলমগীর, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান। এসময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সভাপতি-সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ওইদিন ইফতার মাহফিলপূর্ব আলোচনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিবেদিত হয়ে মাঠে কাজ করতে হবে। মিরসরাই আসনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এছাড়া যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত তাদের প্রতিহত করতে হবে। আগামী দিনের নৌকার কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...